মেনু
Baki.bd
সব গাইড

প্রথম বিকেল · ৩ মিনিটের পড়া

কোন অ্যাপ্লিকেশনটা আপনার ব্যবসার জন্য

দশটার মধ্যে কোনটা আপনার ব্যবসার সঙ্গে মেলে, আর বেছে নেওয়ার পর ভুল মনে হলে কী করবেন।

অ্যাকাউন্ট খোলার পর প্রথম যে প্রশ্নটা আসে — আপনি কী নিয়ে কারবার করেন। উত্তরটার উপর ঠিক হয় আপনি কোন অ্যাপ্লিকেশনটা পাবেন, মানে বাঁ পাশের তালিকায় কোন কোন স্ক্রিন থাকবে।

দশটা অ্যাপ্লিকেশন, একটাই সিস্টেম

ভেতরে টাকা, মানুষ আর রিপোর্টের স্ক্রিনগুলো সবার একই। আলাদা হয় শুধু কারবারের অংশটা — ওষুধের দোকানে ব্যাচ আর মেয়াদ লাগে, রেস্টুরেন্টে টেবিল আর অর্ডার লাগে, খামারে পশু আর খাবারের হিসাব লাগে। এইটুকুই তফাত।

আপনি যা করেন যেটা বেছে নেবেন
মুদি, কাপড়, ইলেকট্রনিক্স — কাউন্টারে দাঁড়িয়ে বিক্রি খুচরা দোকান ও কাউন্টার
ওষুধের দোকান ফার্মেসি
রেস্টুরেন্ট, হোটেল, ফাস্ট ফুড রেস্টুরেন্ট
পাইকারি বিক্রি, ডিলার, পরিবেশক পাইকারি ও পরিবেশনা
সার্ভিসিং, ওয়ার্কশপ, মেরামতের কাজ সার্ভিস ব্যবসা
মুরগি, গরু, মাছ বা ফসলের খামার খামার
ছোট কারখানা, উৎপাদন কারখানা ও উৎপাদন
অফিস বা এজেন্সি — শুধু বিক্রি আর স্টক বিক্রি ও স্টক
যেখানে কেনা আর সরবরাহকারীই মূল কাজ ক্রয় ও সরবরাহ
শুধু হিসাবের খাতা রাখতে চান হিসাবরক্ষণ

দুটোর মাঝামাঝি পড়লে

অনেক ব্যবসাই ঠিক এক ঘরে পড়ে না। একটা সহজ নিয়ম মনে রাখুন — যে কাজটা দিনে সবচেয়ে বেশিবার করেন, সেটাই ধরুন।

  • দিনে একশোবার কাউন্টারে বিল কাটেন, মাসে দুবার পাইকারি চালান দেন? খুচরা দোকান নিন।
  • মাসে বিশটা বড় চালান যায়, কাউন্টারে বিক্রি নেই? পাইকারি নিন।
  • ওষুধ বিক্রি করলে ফার্মেসিই নিন — মেয়াদের হিসাব আর কোথাও নেই, আর ওটা না থাকলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধরার উপায় থাকে না।

ভুল হলে কী হবে

কিছুই হারায় না। আপনি চাইলে আরেকটা ওয়ার্কস্পেস খুলতে পারেন — উপরের বাঁ কোণে দোকানের নামের উপর চাপ দিলে "ব্যবসা যোগ করুন" পাবেন। নতুন ওয়ার্কস্পেসে অন্য অ্যাপ্লিকেশন নিন, দুটোই একসঙ্গে চলবে, আর একই জায়গা থেকে যখন খুশি এদিক-ওদিক করা যাবে।

দ্বিতীয় শাখা খোলার সময়ও একই পথ। প্রতিটি শাখার নিজের ওয়ার্কস্পেস, নিজের স্টক, নিজের বাকির খাতা — কিন্তু একই লগইন।

যা করে দেখতে পারেন এখনই

কিছু ঠিক করার আগে ডেমো ওয়ার্কস্পেসগুলো একবার ঘুরে আসুন। প্রতিটি অ্যাপ্লিকেশনের একটা করে ডেমো আছে, মাসের পর মাসের বেচাকেনা ভরা — খারাপ যাওয়া দিনগুলোসহ। ওখানে হাত দিলে নিজের দোকানের কিছুই নড়বে না।

এই স্ক্রিনটা সব অ্যাপ্লিকেশনে একইভাবে চলে, তাই গাইডটা সবার জন্য একবারই লেখা।

আসল কাজে নামার আগে দেখে নিন

মাসের পর মাসের বেচাকেনা ভরা একটা ডেমো ওয়ার্কস্পেস খুলুন আর ধাপগুলো ওখানেই করে দেখুন। ওখানে যা করবেন, নিজের দোকানে তার কিছুই লাগবে না।

ডেমো খুলুন